ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

দিনাজপুর ৬০ শতাংশ আমন ধান এখনও জমিতে : মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

দিনাজপুর ৬০ শতাংশ আমন ধান এখনও জমিতে : মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

দিনাজপুর জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ধানের জেলা দিনাজপুরে গত দুই দিন থেকে দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ জমির আমন ধান ভিজে যাওয়ায় এবং ফসলের মাঠ ভিজে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুন ও সরিষার ক্ষেতও পানিতে ভিজে গেছে। এতে ফসলের উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষকেরা।

জানা যায়, গত শুক্রবার, শনিবার ও আজ রোববার (২২ নভেম্বর) প্রায় দিনভর থেমে থেমে চলে এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। বৃষ্টির সাথে অনুভূত হয় শীতও। বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। কর্মজীবী মানুষের আয় রোজগারেও এর প্রভাব পড়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও গতকাল শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার (২২ নভেম্বর) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস। গত ২০ তারিখ থেকে গতকাল ২২ তারিখ সকাল দশটা পর্যন্ত এ জেলায় সর্বমোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত নির্ণয় করা হয়েছে। গত ২০ তারিখ সকাল ৬টা থেকে ২১ তারিখ সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার এবং গত ২১ তারিখ সকাল ৬ টা থেকে গতকাল ২২ তারিখ সকাল ৬ টা পর্যন্ত ১৫ মিলিমিটার এবং এরপর সকাল ১০ টা পর্যন্ত আরও ৬ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে ধানের জেলা দিনাজপুরে এখন মাঠে মাঠে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলার ৬০শতাংশ জমির পাকা ধান এখনও মাঠে রয়েছে। এসময় বৃষ্টি হওয়ায় অনেক জমিতে কাটা ধান ভিজে গেছে। আবার কোথাও কোথাও জমিতে হেলে পড়েছে পাকা ধান। আমন ধান ঘরে তোলার প্রাক্কালে এ বিরূপ আবহাওয়ায় উঠতি ফসল নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে কৃষকরা।

তবে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, দিনাজপুর জেলায় এ পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, তাতে জমিতে তেমন পানি জমেনি। তাই ধানের তেমন ক্ষতি হবে না। তবে ৩৪ জাতের ধানের কিছুটা ক্ষতি হতে পারে। কারণ এ জাতের ধানগাছের গোড়ার মাটি একটু নরম হলেই হেলে পড়ার আশঙ্কা থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর ৬০ শতাংশ আমন ধান এখনও জমিতে : মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১

দিনাজপুরের ফুুলবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

২

পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৩

পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

৪

অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

৫

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট, জনভোগান্তি

৬