ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম

পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনায় ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামিপক্ষের আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, নিহত শিশুর সহপাঠীরা।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী আকরাম হোসেন মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। নিখোঁজের সাত দিন পর গত ১৬ সেপ্টেম্বর সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

এ ঘটনায় নিহত কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে মোস্তফা তার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে কলিকে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করা হয়। 

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, শিশু কলির হত্যারকারী মোস্তফা গ্রেফতার হয়ে কারাগারে আছে। মামলা চলমান রয়েছে। যেহেতু হত্যাকারী শিশু কলিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে, সেকারণে বলা যায় তার ফাঁসি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১

পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

২

অস্থিরতায় ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

৩

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট, জনভোগান্তি

৪

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৬