হালুয়াঘাট থানায় শর্টসার্কিট থেকে আগুন, পুড়লো গুরুত্বপূর্ণ নথি
ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিক অগ্নিকাণ্ডে বহু গুরুত্বপূর্ণ ও গোপনীয় দাপ্তরিক নথিপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
থানার সেরেস্তা কক্ষ থেকে শনিবার দিবাগত রাত একটার দিকে আগুনের তীব্র ধোঁয়া ও শিখা দেখতে পান দায়িত্বরত পুলিশ সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা পুলিশ সদস্যদের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে ঘটনার ভয়াবহতা দেখতে পরিদর্শনে যান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরবর্তীতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন।
আরও পড়ুনরেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদ হাসান জানান, দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহে কাজ শুরু করেছে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন ইউনিট। মামলা সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল নথি ও গোপনীয় রেকর্ডের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা গুরুত্বের সঙ্গে নিরীক্ষা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুনের ব্যাপ্তি সীমিত ছিল। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিসংখ্যান জানা সম্ভব হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1795354934.jpg)



