ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১১:২৮ এএম

আজ বিশ্ব টেলিভিশন দিবস  

আজ বিশ্ব টেলিভিশন দিবস  

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস।আধুনিক জীবনে তথ্য, শিক্ষা, সংবাদ ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম টেলিভিশন। শিশুদের কার্টুন থেকে শুরু করে বড়দের সংবাদ, নাটক ও সিনেমা- সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই মাধ্যম। প্রযুক্তির ধারাবাহিক পরিবর্তনের মধ্যেও বিশ্বজুড়ে টেলিভিশনের গুরুত্ব ও প্রভাব অটুট রয়েছে।

১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড। তখন তিনি, সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এরপর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে ১৯৩৬ সালে বিবিসি প্রথম টিভি সম্প্রচার চালু করে। টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়।

আরও পড়ুন

গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে। ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত একটি ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে বেছে নেওয়া হয়।। যোগাযোগ ও বিশ্বায়নে টেলিভিশন যে ভূমিকা পালন করে সে সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এইদিনটি স্থানীয় এবং বিশ্ব স্তরে পালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব টেলিভিশন দিবস  

১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯

২

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৪

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ

৫

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৬