সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ নভেম্বর) পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
দিনের শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর, নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
রাষ্ট্রপ্রধানের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুনদিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশপ্রেম ও পেশাদারত্বই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান স্মরণের দিবসটি পালন করা শুরু হয়েছে ভোর থেকেই। ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1795202183.jpg)

