ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৯ এএম

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিন এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এসময়, শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, অর্থসংকটে যেনো কোনও উদ্ভাবন হারিয়ে না যায় সে লক্ষ্যে সরকার ৫শ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড বরাদ্দ রেখেছে। 

প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্রস্তুত করার এখনই সময়। এছাড়া, সাহসের সঙ্গে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ, নিরাপত্তা জোরদার 

২

দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর জন্মদিন আজ

৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

৪

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

৬