ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০২:১০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, যেসব বিষয়ে একমত হলেন

ছবি : সংগৃহীত, প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, যেসব বিষয়ে একমত হলেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বৈঠকে কেউ উপস্থিত ছিলেন না। এ সময় বেশ কিছু বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে বলে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য।

ওই সংসদ সদস্য জানান, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হন উভয় নেতা।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

সংসদের ভেতরের ও বাইরের সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক, যেসব বিষয়ে একমত হলেন

১

দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

২

বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় 

৩

ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

৪

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪

৫

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৬