ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৬:৪০ পিএম

পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড

পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দু’জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং বেড়া চক্ষুসেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়।

এদিকে, ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় গতকাল রোববার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তার কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত দু’জনকে গতকাল সোমবার সকালে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড

১

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ

২

‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই: তানজিন তিশা

৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

৪

জয়পুরহাটের পাঁচবিবিতে পতিত জমি ও রাস্তার ধারে তিল চাষে আগ্রহ বাড়ছে

৫

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

৬