ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৬:১০ পিএম

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের ডাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে ওই মামলায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১

চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

২

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

৩

মীনা বাজারে নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

৪

মাদারীপুরে শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

৫

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৬