ব্রহ্মপুত্র’র চরে অপরিকল্পিত ড্রেজিং ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রহ্মপুত্র নৌঘাট এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে অপরিকল্পিতভাবে ক্যানেল খননের কারণে ভাঙন ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। বিআইডব্লিউটিএ’র নির্দেশনা অমান্য করে চলতি নভেম্বর মাসের শুরু থেকে ফলুয়ারচর নৌকাঘাটে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ঘটনা ঘটছে।
স্থানীয়ভাবে জানা যায়, ফলুয়ারচর এলাকায় বন্যার পর বিশাল আকারে চর জেগে ওঠে। বিআইডব্লিউটিএ’র অপরিকল্পিতভাবে ড্রেজিং অব্যাহত থাকলে ও বালুচর কাটা বন্ধ না হলে জেগে ওঠা চর ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়বে।
আব্দুর রহমান নামে একজন চরবাসী জানান, যেভাবে ড্রেজিং করা হচ্ছে তাতে আমরা ভাঙনের জুঁকিতে রয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার। এছাড়া অবৈধ বালু ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে।
এব্যাপারে ঘাট ইজারাদার তৌহিদুল ইসলাম বলেন, বর্তমান নৌকাঘাট থেকে মালামালবাহী গাড়ি রাস্তায় আনা সম্ভব হয় না। যে জন্য পূর্বের ঘাটে আসার জন্য ড্রেজিং করা হচ্ছে। যাতে মালামাল বহনকারী গাড়ি সহজে চলাচল করতে পারে।
আরও পড়ুনএদিকে কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী সমির চন্দ্র পাল বলেন, রৌমারী টু চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম নৌকা যাতায়াতে নদের মাঝ পথে ডুবো চরে নাব্যতা সংকটে নৌকা আটকা পড়লে সেই স্থানগুলোতে ড্রেজিং করে চলাচলের ব্যবস্থায় পত্র প্রদান করা হয়েছে।
তবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করলে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, শুনেছি বিআইডাব্লিউটিএ’র নির্দেশনা পত্র অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না। অপরিকল্পিতভাবে ড্রেজিং করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।
মন্তব্য করুন







