কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল ফোন ভাঙায় তরুণীর আত্মহত্যা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাবার মোবাইল ফোন ভাঙার ঘটনায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আশামিন(২০) নামে এক তরুণী। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আশামিন ওই এলাকার আলম মিয়ার মেয়ে। এক বছর আগে তার বিয়ে হলেও কিছুদিনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে বিরক্ত হয়ে আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বাবা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে শয়নকক্ষের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাড়ি ফিরে তার মা ঘরের বন্ধ ঘরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তারা মরদেহ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আরও পড়ুনরাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন







