ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি আব্দুস সালাম সরকারকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সালাম ওই গ্রামের মোজা সরকারের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদককারবারি।

মামলা সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত রেখে বিক্রি করে আসছিল। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ঘর তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও পুলিশকে সহযোগিতা করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

১

বগুড়ার শেরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

২

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

৩

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

৪

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে সাতটি খড়ের গাদা ভস্মীভূত

৫

বগুড়ার শেরপুরে অটোচালক আসাদুলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

৬