বগুড়ার শেরপুরে অটোচালক আসাদুলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আশাদুল ইসলাম হত্যা মামলার আসামি রিয়াদ ও ফরিদা বেগমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে শেরপুর উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত আশাদুলের মা আনজু বেগম, ভাই ফারুক, এলাকাবাসী আবদুল বারী, আজম আলী, মজিবর রহমান, একরাম হোসেন ও গোলাম রব্বানী বক্তব্য দেন।
বক্তারা বলেন, আশাদুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় গ্রেফতারকৃত রিয়াদ ও ফরিদা বেগমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুনউল্লেখ্য, গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে আশাদুল ইসলাম (২৫) ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্বপাড় থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন







