ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০২:১১ পিএম

মেসিবিহীন প্রথম ট্রেনিং সেশনে আর্জেন্টিনা

মেসিবিহীন প্রথম ট্রেনিং সেশনে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আসন্ন আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এই দল ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো মেসিবিহীন আলবিসেলেস্তদের পথচলা। দলে ডাক পাওয়া সব সদস্য পৌঁছে গেছেন আর্জেন্টিনায়। 

তারপর মঙ্গলবার সকালে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে প্রথম অনুশীলন করেছেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন করেছেন স্কালোনি। অনুশীলন সেশনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। 

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত সোমবার দলের সকল খেলোয়াড় আর্জেন্টিনায় পৌঁছালে স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। নিজের স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে খেলোয়াড়দের স্বাগত জানানোর এক ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘স্কালোনেতাকে স্বাগত।’ আগামী বুধবার ফের দ্বিতীয় দিনের মতো বিকেল ৫টায় অনুশীলন করবেন আলবিসেলেস্তরা। ওই দিন প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবারও বিকেলে অনুশীলন করবে আর্জেন্টিনা। এরপর সংবাদ সম্মেলনে কথা বলবেন কোচ স্কালোনি। 

আরও পড়ুন

আগামী শুক্রবার বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে স্কালোনিবাহিনী। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। এরপর কর্দোবায় গিয়ে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মঙ্গলবারের সেই ম্যাচের সময় এখনো নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিবিহীন প্রথম ট্রেনিং সেশনে আর্জেন্টিনা

১

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২

সড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলেন ছেলে, পরে মৃত্যু

৩

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা

৪

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি

৫

 যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি ফুটবলারদে ইরাকে নামতে বাধা

৬