শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া সাভার ও হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দুই প্লাটুন করে এবং মিরপুরে এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার চন্দ্রা, মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় এক প্লাটুন করে বিজিবি রয়েছে।
নারায়ণগঞ্জে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এবং জালকুড়ি এলাকায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড় এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
আরও পড়ুনএদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে। বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794382936.jpg)
_medium_1794380306.jpg)
_medium_1794375260.jpg)
_medium_1794374455.jpg)
_medium_1794373016.jpg)
_original_1790485455_original_1790657512_original_1793616742_medium_1794112742.jpg)
_medium_1794383710.jpg)
_medium_1794383454.jpg)
_medium_1794383129.jpg)