ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৮:২৫ পিএম

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন

সংগৃহীত,ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এক বার্তায় এসব তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।

ভর্তি রোগীদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আরও পড়ুন

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন।

এর আগে সোমবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়। আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের শরীরে দগ্ধ হওয়ার ঘটনা না থাকলেও ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম্পত্য জীবনে তুচ্ছ যেসব বিষয় নিয়ে ঝগড়া হয়, জেনে নিন

১

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন

২

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সহিংসতার শঙ্কা

৩

এআই হাতে ব্যাংকের হিসাব, নতুন ফিচার কতটা নিরাপদ?

৪

প্রাণ গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, ২৩ বছর হলেই আবেদন

৫

বগুড়ায় মিঠু হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদন্ড

৬