ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০১:০৮ এএম

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজ ও জেলা শিল্পকলা একাডেমিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কেও বিস্ফোরণ ঘটে। প্রতিটি ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এসব ঘটনার ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় তারা।

আরও পড়ুন

এ ছাড়া কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো থেকে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে : ট্রাম্পকে এরদোগান

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

৩

দ্রুতই নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ক্রীড়া শিক্ষক : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক

৫

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

৬