ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ এএম

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে : ট্রাম্পকে এরদোগান

ছবি : সংগৃহীত, ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে : ট্রাম্পকে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পথে না হাঁটার বার্তাও দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) আজারবাইজানের বাকু থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান এরদোয়ান।

তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। মার্কিন পক্ষ থেকেও আলোচনার অগ্রগতি নিয়ে খুব বেশি আশাবাদ দেখানো হচ্ছে না। এর মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন

এরদোয়ান আরও সতর্ক করেন, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানো হলে তার নেতিবাচক প্রভাব শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে।

এ ছাড়া ট্রাম্পের সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালির সংকটের অর্থনৈতিক প্রভাবের বিষয়টিও তুলে ধরেন তুর্কি প্রেসিডেন্ট। তাঁর মতে, এ সংকট শুধু ইরান বা আশপাশের দেশগুলোর জন্য নয়, বরং উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে থাকা বিশ্বের বিভিন্ন দেশের জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে : ট্রাম্পকে এরদোগান

১

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

২

দ্রুতই নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ক্রীড়া শিক্ষক : ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক

৪

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

৫

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

৬