ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৯:৪৯ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে মারধরে মুদি দোকানির মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে মারধরে মুদি দোকানির মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে জাকিরুল ইসলাম নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর)  চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে।

গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিরুল ইসলাম (৪৫) দিনাজপুরের ফুলবাড়ীতে পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। বাড়ির সামনে তিনি একটি মুদি দোকান পরিচালনা করতেন।

সোমবার সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন। রোজিনা বেগম স্বামী হত্যার সুষ্ঠষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত ৯টার দিকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলামের সাথে প্রতিবেশী আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুরের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন

মারধরে গুরুতর আহত জাকিরুলকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় মাহাবুরকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে মারধরে মুদি দোকানির মৃত্যু

১

সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার

২

১৬৯ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৩

বগুড়ার সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

৪

বগুড়ার ধুনটে আদম বেপারীর ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা

৫

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

৬