ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৯:২০ পিএম

বগুড়ার ধুনটে আদম বেপারীর ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা

বগুড়ার ধুনটে আদম বেপারীর ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম বেপারীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী হতদরিদ্র এক কিশোরী ছয় মাসের অন্তঃস্বত্ত্বা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদি হয়ে জিয়ারুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। জিয়ারুল ইসলাম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের সাত্তার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আদম বেপারী জিয়ারুল ইসলামের বাড়ির পাশেই ভুক্তভোগী কিশোরীর দিনমজুর মা-বাবার বসতবাড়ি। প্রতিবেশী হওয়ায় জিয়ারুলের বাড়িতে যাতায়াত রয়েছে কিশোরীর। এ সুযোগে গত ১০ এপ্রিল বেলা আড়াইটার দিকে কিশোরীকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে ঘরের ভেতর ধর্ষণ করে জিয়ারুল ইসলাম। এ সময় জিয়ারুলের বাড়িতে কোন লোকজন ছিল না।

ধর্ষণের পর কিশোরীকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয় দেখায় জিয়ারুল। এদিকে জিয়ারুলের ভয়ে এ বিষয়ে মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। এভাবে এক মাস ধরে প্রায়ই কিশোরীকে দফায় দফায় ধর্ষণ করে জিয়ারুল ইসলাম। এ অবস্থায় সম্প্রতি ওই কিশোরীর শারীরিক সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন

ফলে পরিবারের লোকজন ৮ নভেম্বর ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে শরীরের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করেন। এক পর্যায়ে আলট্রাসনোগ্রাম করে চিকিৎসক নিশ্চিত হন ওই কিশোরী ৬ মাসের আন্তঃসত্ত্বা হয়েছে। পরে অন্তঃসত্ত্বার বিষয়টি কিশোরীর স্বজনদের জানানো হয়।

এ ঘটনার জানার পর আদম বেপারী জিয়ারুল ইসলাম পলাতক থাকায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে আদম বেপারীর ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা

১

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

২

বগুড়ার সান্তাহারে হোটেলসহ চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৩

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় , জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার

৪

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় ৯ কলেজের ৮টিতেই ক্লাস হয় অনিয়মিত, এইচএসসি’র ফলাফল বিপর্যয় 

৬