যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ জানুয়ারি পর্যন্ত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এ মামলায় গ্রেফতার চার আসামি হলেন-ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
আরও পড়ুনমামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1794134485.jpg)
_medium_1794133680.jpg)