ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪৩ পিএম

ম্যানসিটি’র হারের হ্যাটট্রিকে এগিয়ে গেল আর্সেনাল

ম্যানসিটি’র হারের হ্যাটট্রিকে এগিয়ে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ৩-১ গোলে হেরেছে এনজো মারেস্কার দল। এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ফরেস্ট। অন্যদিকে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে।

সিটি গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল সিটি। ষষ্ঠ মিনিটে জাইর কুনহার গোলে এগিয়ে যায় ফরেস্ট। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক সিটি স্ট্রাইকার লিয়াম দেলাপ। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে রায়ান শেরকির গোলে ব্যবধান কমায় সিটি। সমতায় ফেরার চেষ্টাও করে তারা। তবে ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির ফেরার পথ কঠিন করে দেন দেলাপ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরেস্ট।

আরও পড়ুন

দুই বছরের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারল ম্যানসিটি। মৌসুমের শুরুতে টানা সাত জয়ে দারুণ সূচনা করলেও সাম্প্রতিক ব্যর্থতায় শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ছে তারা। অন্যদিকে, এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ফরেস্ট, নিচের তিনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি’র হারের হ্যাটট্রিকে এগিয়ে গেল আর্সেনাল

১

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

২

বরিশালে গৌরনদীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

৪

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

৫

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

৬