ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪০ পিএম

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাইপাড়া এলাকার ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শরীফ শহরের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন কাজ করতে গিয়ে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

১

বরিশালে গৌরনদীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

৩

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

৫

রিয়াদে আরামকো টাওয়ারে হুথিদের মিসাইল হামলা

৬