ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৪:০৯ পিএম

মেগাপ্রকল্প ঘিরে স্থানীয়দের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মেগাপ্রকল্প ঘিরে স্থানীয়দের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে বাস্তবায়নাধীন সরকারের মেগাপ্রকল্পগুলোর সুফল স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। এসব প্রকল্পের কারণে স্থানীয় মানুষের জীবনমানের পরিবর্তন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ভূঁইয়া।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে মহেশখালীর মাতারবাড়িতে সরকারের বিভিন্ন মেগাপ্রকল্পের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ছিল। নৌপথে মহেশখালী পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তাদের স্বাগত জানান।

পরিদর্শনকালে মুখ্য সচিব মাতারবাড়িতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কার্যক্রমের বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। পরে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ, উন্নয়নের সুফল বণ্টন এবং এলাকার আর্থসামাজিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

মতবিনিময়কালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মাতারবাড়িতে সরকারের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের অর্থনীতি ও অবকাঠামোতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসব উন্নয়নের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যক্ষ সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন এবং প্রকল্পগুলোতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, মেগাপ্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও বসতভিটাসহ বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন আসছে, তা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে স্থানীয় দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি এবং যোগ্যতা অনুযায়ী স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়া হলে এলাকার মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।

আরও পড়ুন

এসব বিষয়ে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, বর্তমান সরকার স্থানীয় জনগণের উন্নয়ন ও কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখেই সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। মাতারবাড়িতে যেসব বৃহৎ প্রকল্প গড়ে উঠছে, সেগুলোর সুফল যেন শুধু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং স্থানীয় জনগণও যেন সরাসরি উপকৃত হন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় মানুষের সার্বিক আর্থিক অবস্থার পরিবর্তন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাতারবাড়িতে একের পর এক বৃহৎ অবকাঠামো ও শিল্পভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ফলে পুরো মহেশখালীসহ কক্সবাজারের অর্থনৈতিক গুরুত্ব বাড়ছে। তবে এই উন্নয়নকে টেকসই ও জনবান্ধব করতে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান, পুনর্বাসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনের বিষয়গুলো সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।

পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট পরিচালক এবং স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেগাপ্রকল্প ঘিরে স্থানীয়দের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

১

হবিগঞ্জের অবৈধ জিরাবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৩

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

৩

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

৪

হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

৫

নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয় : অর্থমন্ত্রী

৬