ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৫:১৭ পিএম

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩১৪ শিশুর শরীরে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৭১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে।

 
 
 

অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৭৬ শিশু মারা গেছে।

আরও পড়ুন

 
 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১২৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৪১ শিশু।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১০ হাজার ৯৮২ রোগী, তাদের মধ্যে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

১

‘বগুড়ায় মেডিকেল এ্যান্ড হেলথ কেয়ার এক্সপোতে এসে একটা নতুন ফিলিংস পেলাম’

২

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

৩

ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিয়ে নতুন নির্দেশনা বিআরটিএর

৪

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

গাজা নিয়ন্ত্রণকারীদের কেন সন্ত্রাসী বলেন না, জানালেন রা’আম পার্টি প্রধান

৬