বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ রাসেল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের সাঁওইল দেলুঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুরইল বাজারস্থ জনৈক সোয়াইব হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে এক যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ১০ইঞ্চি লম্বা ধারালো একটি সিলভার রংয়ের স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে পরদিন গত বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন




_medium_1793875111.jpg)
_medium_1793874843.jpg)
_medium_1793874338.jpg)

_medium_1793873650.jpg)