ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১০:১৯ পিএম

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর মডেল থানার নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন জয়পুরহাট জেলার সন্তান মো: মিন্টু রহমান। গত সোমবার মিন্টু রহমান সদর থানায় নয়া ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি নওগাঁর ধামইরহাট থানার ওসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল আমীনের সাথে সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছায় পরিচয় বিনিময় করেন। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর মডেল থানার নয়া ওসি মো: মিন্টু রহমান জানান, তিলোত্তমা শহর নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি ও তার দল সব সময় সচেষ্ট থাকবেন। নওগাঁবাসীর সকল শ্রেণিপেশার মানুষের জান-মালের নিরাপত্তা প্রদানে সদর থানার পুলিশ পরিবার বদ্ধপরিকর।

আরও পড়ুন

এছাড়া পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় এবং সকল শ্রেণিপেশার মানুষের গঠনমূলক সহযোগিতা নিয়ে তিনি নওগাঁ শহরকে অন্যায়, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং মুক্ত হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সদর থানার নতুন ওসি মিন্টু রহমান

১

বগুড়ার নন্দীগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত

২

বগুড়ায় চাকরি প্রত্যাশীদের ৯ দফা দাবিতে মানববন্ধন

৩

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

৪

বগুড়ায় মাদকের চালান আটকের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, ৬ জনের নামে মামলা

৫

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরি

৬