ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৯:৪৮ পিএম

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন চক্রের তিন সদস্য গ্রেফতার

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম থেকে মোবাইল নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা ও ভার্চুয়াল মুদ্রা লেনদেনকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) ভোররাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম তাদেরকে ৬টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা হলো, নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর এলাকার আনসার আলীর ছেলে সোহেল রানা (২৮), একই উপজেলার বৃকঞ্চি গ্রামের নজরুল ইসলামের ছেলে এমরান হোসেন (২৯) ও মাধবকুড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে রেজাউল করিম তানসেন (৩২)।

ডিবির ওসি মো. ইকবাল বাহার জানান, গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া ও বেটিং এর কাজে ব্যবহৃত ৫টি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত মোবাইল ফোনগুলো পর্যলোচনা করে বিকাশ ও নগদসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার বড় অংকের আর্থিক লেনদেনের ”চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

এছাড়া আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ার অ্যাপ এবং সাইড ব্যবহারের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন চক্রের তিন সদস্য গ্রেফতার

১

পরিত্যক্ত ভবনে জয়পুরহাটের আক্কেলপুর প্রধান ডাকঘরের কার্যক্রম চলছে

২

বগুড়ার শিবগঞ্জে লোকসানের শঙ্কায় আলু উত্তোলনে অনীহা কৃষকের

৩

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেফতারে আদালতের অনুমতির প্রস্তাব

৪

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকা নিহত

৫

বগুড়ার শেরপুরে কৃষকের দেড় হাজার কলাগাছ কর্তন, থানায় অভিযোগ

৬