ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৭:০১ পিএম

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। আজ বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

আরও পড়ুন

আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। দগত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি থাকবে।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

১

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৩

ফরিদপুরে মালয়েশিয়া প্রবাসীসহ তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ

৪

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

৫

ডিবি হেফাজতে হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা

৬