ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে অন্যের মালামাল বিক্রি করতে এসে ট্রাকসহ আটক

দিনাজপুরের পার্বতীপুরে অন্যের মালামাল বিক্রি করতে এসে ট্রাকসহ আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ময়মনসিংহ থেকে ট্রাকভর্তি গোখাদ্য দিনাজপুরে পার্বতীপুরে বিক্রি করতে এসে মালামালসহ ট্রাক আটক করা হয়েছে। এসসময় ট্রাক ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার। 
জানা যায়, গতকাল রোববার ময়মনসিংহের ভালুকা থেকে একটি ট্রাকে ৩০০ বস্তা ফিড (গোখাদ্য) লোড নিয়ে চট্টগ্রাম যাওয়ার কথা।

কিন্তু গাড়ির চালক হেলপার চট্টগ্রাম না গিয়ে মালামাল নিয়ে পার্বতীপুরে এসে পৌঁছে। তারা পার্বতীপুর বাস টার্মিনালের এক ফিড ব্যবসায়ীর কাছে মাত্র তিন লাখ টাকায় ৩০০ বস্তা ফিড বিক্রির প্রস্তাব দেয়। এতে ব্যবসায়ীর সন্দেহ হলে ফিড কোম্পানির (সুগুনা ফুডস) কাছে এবং পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

পরে রাত ৯টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ মালভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। আজ সোমবার (২ নভেম্বর) সকালে ওই ফিড কোম্পানীর (সুগুনা ফুডস) লোকজন পার্বতীপুরে চলে আসেন এবং থানার ওসির সাথে এ ব্যাপারে কথা বলেন। সন্ধ্যায় পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় তারা নিজেরাই আপোস মীমাংসা করে নেবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে অন্যের মালামাল বিক্রি করতে এসে ট্রাকসহ আটক

১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

২

নওগাঁর সাপাহারে চুরি যাওয়া মোটরসাইকেল মান্দায় উদ্ধার গ্রেফতার ২

৩

পঞ্চগড়ের বোদায় বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ, ২ যুবকের লাখ টাকা জরিমানা

৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত 

৫

পাবনার বেড়ায় অর্ধশত গ্যাসের রাইজার চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী

৬