কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেফতার ১
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ৯টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৫৬) পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার কাশেম আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা গাগলা এগারোমাথা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে ৮২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুননাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এর সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দায়ের করে তাকে আজ সোমবার (২ নভেম্বর) কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







