ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৮:২৩ পিএম

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে উদ্ধার করা হয় মারিয়া আক্তারের মরদেহ।

নিহত মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে।

অভিযুক্ত ইমরান বেপারী ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে।

জানা গেছে, ৩ বছর আগে পারিবারিকভাবে ইমরান বেপারীর সঙ্গে বিয়ে হয় মারিয়া আক্তারের।

বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে দুইজনের মধ্যে বিরোধ লেগেই থাকতো। পরে বাবার বাড়ি চলে আসে মারিয়া।

আরও পড়ুন

রোববার রাতে শ্বশুরবাড়ি আসেন ইমরান। সোমবার ভোরেই বাবার বাড়ি থেকে উদ্ধার হয় মারিয়ার মরদেহ। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী। পরে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে স্থানীয়রা ইমরানকে আটক করে পুলিশে দেয়।

স্বজনদের দাবি, যৌতুকের জন্য প্রায়ই মারিয়াকে মারধর করতেন স্বামী। যৌতুকের টাকা না দেওয়ায় শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে সটকে পরে ইমরান। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিহত মারিয়ার চাচি রুমা আক্তার বলেন, ‘৫ লাখ টাকার মালামাল দিয়ে বিয়ে দেওয়ার পরও প্রায়ই মারিয়াকে মারধর করতো। মারিয়াকে হত্যার পর পালিয়ে যায় ইমরান। এই ঘটনার কঠিন বিচার চাই আমরা।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, 'প্রাথমিকভাবে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আটক স্বামীকে আদালতে পাঠানো হয়েছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এনসিএল ড্রয়ের পথেই এগুচ্ছে, রংপুর রাজশাহী চার দিনের ম্যাচ

১

ক্লিনিক-স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় নবজাতকসহ নিহত ১৫

২

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ

৩

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

৪

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

৫

বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

৬