ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৪:২৩ পিএম

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 
গতকাল রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
 
পরে সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
 
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
 
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ওসি তদন্ত মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তদন্তপূর্বক খোঁজখবর রাখছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

১

আজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু  

২

ট্রাম্পের কথা না শুনে রাশিয়ার তেল শোধনাগারে ফের হামলা ইউক্রেনের

৩

কাল শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

৪

কলমাকান্দায় বাড়ির পাশের গর্তে ডুবে শিশুর মৃত্যু

৫

আমরা কোনো গার্মেন্টস শ্রমিককে আ'টক করতে চাই না: পুলিশ

৬