ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল বিমান, নিহত ৯

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল বিমান, নিহত ৯ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়েছে একটি ব্যক্তিগত বিমান। এতে বিমানে থাকা ৯জনের সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। এটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের একটি ব্যবসায়িক বিমান। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, আবাসিক সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে আগুন জ্বলছিল। সড়কে ছড়িয়ে ছিল বিমানের ভাঙা অংশ, কংক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ও উড়োজাহাজের গতিপথ বিশ্লেষণ থেকে জানা গেছে, আছড়ে পড়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল। দুর্ঘটনার আগে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিংয়েও বিষয়টি উঠে এসেছে। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পাইলট প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামার কথা জানান। পরে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, ‘আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছি।’ এরপর পাইলট বলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি...আমাদের আর সময় নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবাসিক সড়ক দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। মুহূর্তেই সেখানে বড় আগুনের গোলা তৈরি হয়। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি দেখলে শিউরে উঠতে হয়। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ, চারদিকে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ।’

উড়োজাহাজে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন—এমন কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিস্যান্টিস। দুর্ঘটনার পর পাম বিচ কাউন্টির দমকল ও উদ্ধারকারী দল একে ‘বহুসংখ্যক হতাহতের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে। আশপাশের একটি আবাসিক এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় স্থানীয় পানির লাইনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি আবার খুলতে অন্তত ৩০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল বিমান, নিহত ৯

১

লা লিগায় টানা চতুর্থ জয় রিয়াল মাদ্রিদের

২

যারা আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত তাদের কঠোর হস্তে দমন করা হবে

৩

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪

১৪ বছর পর লিভারপুলের অ্যানফিল্ডে জয় আর্সেনালের

৫

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপি’র এলিজা জামান

৬