ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচার, আটক ৯

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচার, আটক ৯

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচারের সময় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।
 
আজ রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়।
 
পরে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত বোটসহ নয়জনকে আটক করা হয়।
 
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচার, আটক ৯

১

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ১

২

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

৩

ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর

৪

ঝিনাইদহে পানিতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

৫

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি গ্রেফতার

৬