ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৬:০১ পিএম

দাদন ব্যবসায়ী বাবলু গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

দাদন ব্যবসায়ী বাবলু গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: চড়া সুদে দাদন ব্যবসা, চেক ডিজঅনারের মামলা এবং মানবপাচার ও প্রতারণার নানা অভিযোগে আলোচিত কুড়িগ্রামের উলিপুরের মমিনুল ইসলাম বাবলু গ্রেফতার হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টায় রংপুর নগরীর পশ্চিম জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল। প্রতারণার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাবলু উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

বাবলুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর উলিপুরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় লোকজন। গতকাল শনিবার শত শত মানুষ আনন্দ মিছিল বের করেন। একই দিন দুপুরে মসজিদুল হুদার সামনে মানববন্ধন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

আরও পড়ুন

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম বলেন, প্রতারণার একটি মামলায় মমিনুল ইসলাম বাবলুকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন উলিপুরসহ বিভিন্ন এলাকায় উচ্চ সুদে টাকা ধার দেওয়ার আড়ালে নানা ধরণের হয়রানি ও প্রতারণা করে আসছিল বাবলু।

তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও রয়েছে। কয়েক বছর সৌদি আরবে থাকার পর ২০২১ সালে দেশে ফেরে । এরপর নারীদের সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং সেখানে তাদের অননুমোদিত কাজে বাধ্য করার অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাদন ব্যবসায়ী বাবলু গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

১

নতুন কালার ও প্রিমিয়াম ডিজাইনে ইলেকট্রিক কেটলি আনল মিনিস্টার

২

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

৩

ক্যানসার ধরা পড়ার পরই ১৫ মিনিটে রকিকে বিয়ে করেন হিনা খান

৪

এভাবে দেশ চলতে পারে না : পোশাক শ্রমিকদের আন্দোলনে পথচারীর ক্ষোভ

৫

জুনিয়র অফিসার পদে নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, থাকছে না বয়সসীমা

৬