ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৪:৪৪ পিএম

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

এ সময় তার কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এ তথ্য জানান।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হামলার খবর পেয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা চমেক হাসপাতালে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবি জানান তারা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখতে যান রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।

এ সময় তিনি হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

হাসপাতালে উপস্থিত ব্যবসায়ীরা জানান, জাকির হোসেনের যাওয়ার পথে হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিলেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয়। তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার (ওসি জাহেদুল কবির বলেন, ঘটনার বিষয়ে জানার পরপরই তার টিম কাজ শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে।

তিনি বলেন, খুব দ্রুত সুসংবাদ শুনবেন। সন্ত্রাসীর পরিচয় শুধু সন্ত্রাসী।

উল্লেখ্য, হামলার শিকার জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। তার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

২

মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

৩

সমতা ও মর্যাদার ভিত্তিতে জলবায়ু অর্থায়ন নিশ্চিতে বহির্বিশ্বের সাথে কাজ করছে সরকার: মাহ্‌দী আমিন

৪

পরিবহন সেক্টরে পরিবর্তন আনতে ৪ শক্তির ঐক্যের আহ্বান শিমুল বিশ্বাসের

৫

পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয় : ইরান

৬