ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০২:১০ এএম

গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি এনসিপি বুঝতে পারেনি: শিবির সভাপতি

গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি এনসিপি বুঝতে পারেনি: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এনসিপি গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি বুঝতে পারেনি। তারা নিরপেক্ষ অবস্থানে ছিল। তারা বুঝতে পারেনি। অন্যান্য অনেক রাজনৈতিক দল বিএনপির সুরে সুর মিলিয়েছিল।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ব্যাপারে নানা উল্টাপাল্টা কথা বলেছিল। সেই একই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ইস্যু নিয়ে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে। আমরা যখন তাদের সঙ্গে দীর্ঘ সময় জোটে ছিলাম, তখন তাদের স্বরূপ আমরা চিনতে পেরেছিলাম। এ কারণে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের কথা আমরা ইন্টেরিম গভর্নমেন্টের কাছে বারবার বলেছিলাম। আমরা বলেছিলাম, গণভোট ও জাতীয় নির্বাচন যদি একই সঙ্গে হয়, তাহলে বিএনপি বেইমানি করবে, জুলাই সনদের সঙ্গে গাদ্দারি করবে। সেই গাদ্দার হিসেবে তারা আজ চিহ্নিত হয়েছে।

তিনি বলেন, সেদিন এনসিপি বিষয়টি বুঝে উঠতে পারেনি। তারা নিরপেক্ষ অবস্থানে ছিল। তারা বুঝতে পারেনি। অন্যান্য অনেক রাজনৈতিক দল বিএনপির সুরে সুর মিলিয়েছিল। বামরা ইচ্ছাকৃতভাবে বলেছিল, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে বাস্তবায়ন করার ব্যাপারে।

আরও পড়ুন

শিবির সভাপতি বলেন, জামায়াতে ইসলামী সেই দিন পর্যন্ত আন্দোলন করেছিল। তবে রাষ্ট্র যেন অকার্যকর হয়ে না পড়ে এবং জুলাই বিপ্লব-পরবর্তী স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য যে নির্বাচন হয়েছে, তাতে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে। কিন্তু ১৭ বছর ধরে মিথ্যা ফুলঝুরি, মিথ্যা প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কথা বলে বিএনপি বারবার জনগণকে প্রতারিত করেছে। ক্ষমতায় আসার পরে এই ৩১ দফা তারা ছুড়ে ফেলে দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় অন্ধ দলীয়করণে ব্যস্ত হয়েছে।

সাদ্দাম আরও বলেন, তাদের বিরুদ্ধে এখন আমাদের আন্দোলন করতে হচ্ছে। শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের দগদগে রক্তগুলো এখনো শুকায়নি। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে মসনদে তারা লন্ডন থেকে এসে বসেছে, সেই মসনদের ভার এখনো তারা বুঝতে পারেনি। জনগণকে চিনতে পারেনি। যে তীব্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, এক শতাংশ আন্দোলন করেও আপনাদের বিতাড়িত করতে এই জনগণের সময় লাগবে না। আপনাদের বিরুদ্ধে এত শক্তি প্রয়োগ করারও প্রয়োজন নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি এনসিপি বুঝতে পারেনি: শিবির সভাপতি

১

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

২

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

৩

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

৪

রবিবার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৫

রেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতে

৬