ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৩৮ পিএম

ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে

ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কান্তজি মন্দির থেকে প্রায় ১কিলোমিটার দক্ষিণে নয়াবাদ গ্রামের ঐতিহাসিক নয়াবাদ মসজিদটি অবস্থিত। এখন তা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

জনশ্রুতি রয়েছে, ১৭২২ সালে তৎকালীন দিনাজপুর মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য দেশ মিশর থেকে একদল সুদক্ষ স্থাপনা নির্মাণ কারিগর নিয়ে আসেন। আগত কারিগরেরা সবাই মুসলমান ও ধার্মিক ছিলেন। নির্মাণকালীন সময় মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন কারিগরেরা।

এ সময় কান্তজি মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর পশ্চিম কোল ঘেষে অবস্থিত নয়াবাদ গ্রামে ১ দশমিক ১৫ শতাংশ জমি মসজিদ নির্মাণের জন্য ও মসজিদের পাশে তাদের থাকার জন্য বাড়ি করার নির্দেশ দেন মহারাজা। মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি ওই নয়াবাদ গ্রামে নিজেদের থাকার জন্য বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ করেন।

আরও পড়ুন

দিনাজপুর কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনের পাশাপাশি পর্যটকদের ঐতিহাসিক নয়াবাদ মসজিদটি পরিদর্শনে দিন দিন আগ্রহ ক্রমান্বয়ে বেড়েই চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে

১

বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২

জয়পুরহাটের ক্ষেতলালে ব্যাপকহারে সবজি চাষ হলেও লোকসানে কৃষকরা

৩

নাটোরে বিএনপি এমপির ছেলে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ

৪

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

৫

কারিগরীতে বগুড়ায় জিপিএ ৫ পায়নি কেউ পাশের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ

৬