ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ১১:২৪ পিএম

নাটোরে বিএনপি এমপির ছেলে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নাটোরে বিএনপি এমপির ছেলে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নাটোর প্রতিনিধি :  নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে  নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে নির্ধারিত তিনদিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়।

পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে মিন্টুর পুনরায় রিমান্ড আবেদন করা হতে পারে। মামলার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে শাকিল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাটোর জেলা গোয়েন্দা পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পরদিন তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতারের পর আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন- গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আলামিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান (২৫)। তারা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে জানা গেছে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরো জানান, শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুইজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত চলছে।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ধারাবারিষা ও কচুগাড়ী গ্রাম থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বিএনপি এমপির ছেলে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ

১

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

২

কারিগরীতে বগুড়ায় জিপিএ ৫ পায়নি কেউ পাশের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ

৩

জয়পুরহাটের আক্কেলপুরে টিটি প্রশিক্ষণের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে জাতি এগিয়ে যেতে পারে : খাদ্য প্রতিমস্ত্রী

৪

বগুড়য় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৫

গাইবান্ধায় দুই কলেজের শতভাগ ফেল 

৬