ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৯ পিএম

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়াহাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৪৫ ঘন্টা পর আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেল চারটা দশ মিনিটে নিহত শ্রমিকদল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদি হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ২৩। ধারা ৩০২/৩৪।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে  ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোনো ক্লু উদঘাটন করা গেছে কি না জানতে চাইলে প্রদীপ কুমার সাহা জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়াহাটে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুইজন নিহত হন। নিহতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন (৫০)। আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়াহাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বগুড়ায় মিষ্টি বিক্রিতে ধ্বস

১

রাজশাহীতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২

বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

৩

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

৪

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের জামায়াতের বিক্ষোভ 

৫

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬