ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৮ পিএম

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ(২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।

পুলিশ জানায়, গত বুধবার বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নৌ-পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বগুড়ায় মিষ্টি বিক্রিতে ধ্বস

১

রাজশাহীতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২

বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

৩

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

৪

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের জামায়াতের বিক্ষোভ 

৫

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬