ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৮:৫৮ পিএম

২টি কলেজের সকলে ফেল

বগুড়ার কাহালুতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন

বগুড়ার কাহালুতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাহালু উপজেলায় ২টি কলেজ ও ৬টি মাদ্রাসা থেকে মোট ২১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে কলেজের তুলনায় মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।

এদিকে উপজেলার আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এ দু’টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৭ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী,কাহালু সরকারি কলেজ থেকে ৩ জন এবং কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে বিএম শাখা ও কাহালু টেকনিক্যাল কলেজ থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

অন্যদিকে সমমানের আলিম পরীক্ষায় উপজেলার ৬টি মাদ্রাসা থেকে মোট ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে কাহালু কামিল মাদ্রাসা থেকে ৬ জন, পাইকড় শাহ জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ৫ জন,মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২ জন এবং কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা,কলামা রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মাগুড়া এমইউ আলিম মাদ্রাসা থেকে ১ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

আরও পড়ুন

এদিকে এইচএসসি পরীক্ষায় পাসের হারের দিক থেকে উপজেলায় এগিয়ে রয়েছে কাহালু সরকারি কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৫৩ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, যার পাসের হার ৪৯ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া দরগাহাট ডিগ্রি কলেজে পাসের হার ৩২ দশমিক ২৬ শতাংশ এবং আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজে পাসের হার ২২ দশমিক ৮০ শতাংশ। ২০২৫ সালে উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২৭ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে ১৭ এবং মাদ্রাসা পর্যায়ে ১০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন

১

‘জিপিএ ৫ পেয়েছি, এখন বাসা গিয়ে মজা করবো’

২

শিক্ষকতায় ও গানে সমানতালে এগিয়ে মিতু

৩

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়ি বহরের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

৪

রাজশাহী বিভাগে শতভাগ পাস মাত্র ৯টি কলেজে

৫

১৩ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

৬