বগুড়ার শাজাহানপুরে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুর উপজেলায় শয়নকক্ষ থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত টুলু মিয়া আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। তারা স্বামীর বাড়িতে থাকেন। টুলু মিয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। পেটের ব্যথায় অসুস্থ হওয়ায় গত কয়েক দিন ধরে ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
আরও পড়ুনআজ শনিবার সকালে শয়নকক্ষে বাবার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে মেয়ে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়। টুলু মিয়ার ছোট মেয়ে জুথি আক্তারের ধারণা, অসুস্থতার কারণে তার বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন। তবে টুলু মিয়ার মৃত্যুর বিষয়টি আত্মহত্যা, নাকি হত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







_original_1772113686_medium_1793427164.jpg)
_medium_1793426683.jpg)