ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১০:১০ পিএম

পাবনায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের

পাবনায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় ঘটনাটি ঘটে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নিহতরা হলেন-সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮), ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। শেষের চারজন একে অপরের চাচাতো ভাই।

আহতরা হলেন-গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাত (১৪)। ‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশেই জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হন। এছাড়াও গুরুতর আহত হন আরও দু’জন।

আরও পড়ুন

তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই ওই গ্রামে গিয়েছি, যারা মারা গেছেন তারা সবাই কৃষকের সন্তান।

ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেতে পারে তাদের পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছয়জনের

১

পাবনার বেড়া পৌরসভায় পাঁচ ওয়ার্ডে পণ্য দিচ্ছেন এক ডিলার

২

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবা উদ্ধার : আইনজীবী ও তার স্ত্রীসহ গ্রেফতার ৩

৩

হৃদয়ে সৈয়দপুরের হুইলচেয়ার পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি

৪

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

৫

স্বর্ণের দাম স্থিতিশীল না থাকায় দুপচাঁচিয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কারিগর

৬