ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ১০:০৩ পিএম

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবা উদ্ধার : আইনজীবী ও তার স্ত্রীসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবা উদ্ধার : আইনজীবী ও তার স্ত্রীসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক আইনজীবী ও স্ত্রীসহ তিনজনকে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য সদর উপজেলার ওয়াপদাপাড়া, খলিলগঞ্জ এলাকার এড. মো. আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অভিযানে মোট ১৯৫ পিস ইয়াবা এবং পলিথিনসহ চার গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫শ’ টাকা। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবা উদ্ধার : আইনজীবী ও তার স্ত্রীসহ গ্রেফতার ৩

১

হৃদয়ে সৈয়দপুরের হুইলচেয়ার পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি

২

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

৩

স্বর্ণের দাম স্থিতিশীল না থাকায় দুপচাঁচিয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কারিগর

৪

৯ বছর ধরে ড্রামের ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ১২ হাজার মানুষের

৫

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬