প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০৭ পিএম
নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার
নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার
নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প।
,
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআরবি এর ডগ স্কোয়ার্ডও অংশ নেয়।
আজ দুপুরে অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর সিপিএসসি নরসিংদীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো.আল মাসুদ খান।
অভিযানে উদ্ধার করা হয় ১টি বিদেশী রিভলভার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, রিভলভারের গুলি ১২ রাউন্ড , পিস্তলের গুলি ২৭ রাউন্ড। থ্রি নট থ্রি রাইফেলের গুলি ২ রাউন্ড। ব্ল্যাংক কার্তুজ ৬ রাউন্ড, শর্টগানের কার্তুজ ৪১ রাউন্ড, ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লক্ষ ৭১ হাজার টাকা।
এসময় বাড়ির মালিক শরিফ ভুইয়াকে পাওয়া যায়নি। অভিযুক্ত শরীফ ভুইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভুইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেপ্তার করতে না পারলেও তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।
এসআরবি-১১ এর নরসিংদীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মো: আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1793265134.jpg)

_medium_1793264670.jpg)
