রংপুরের মিঠাপুকুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুরোহিতের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বালুবাহী ট্রাক্টরের চাপা পলাশ চক্রবর্তী (৪০) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্যপাড়া সড়কের মন্ডলের চাতাল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশ চক্রবর্তী চিথলী মধ্যপাড়া গ্রামের রমনি চক্রবর্তীর ছেলে। তিনি পূজা-অর্চনার পাশাপাশি উপজেলা সদরে মাহাথির মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, পুরোহিত পলাশ চক্রবর্তী আজ সকালে শিশুপুত্রকে শিক্ষাপ্রতিষ্ঠানে রেখে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে মন্ডলের চাতাল নামক স্থানে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পলাশ চক্রবর্তী সড়কে ছিটকে পড়া মাত্রই পিছন থেকে আসা বালুবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন


_medium_1793264670.jpg)

_medium_1793260403.jpg)
_medium_1793258747.jpg)
_medium_1793257513.jpg)
_medium_1793265134.jpg)
_medium_1793264771.jpg)
_medium_1793251463.jpg)