গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম একই জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মিল্টন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হামিমের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মন্তব্য করুন