ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০১:২২ পিএম

জানুয়ারিতে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

জানুয়ারিতে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

আজ বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একইভাবে আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। বরং জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

১

অচিরেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে : ট্রাম্প

২

‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন’

৩

অবিশ্বাস্য অঘটনের গল্প লিখে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ক্লাব

৪

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো

৫

শ্যালিকাকে বিয়ে, লাইভে এসে তালাকের ঘোষণা আলোচিত সেই টিকটকারের

৬